অর্থনীতি

যারা পুঁজিবাজারকে ফটকা বলে তারা এর শত্রু: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

পুঁজিবাজার ফটকাবাজার নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার সিলেটে বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স মেলা এবং বিনিয়োগ শিক্ষা মেলার উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারকে যারা ফটকাবাজার বলে তারা পুঁজিবাজার বোঝে না তারা পুঁজিবাজারের শত্রু।

তিনি বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ দেশের জন্য খুবই প্রয়োজনীয়— তবে পুঁজির বিকাশ ব্যাংকের নয়, পুঁজিবাজারের দায়িত্ব।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, পুঁজিবাজারে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে— তাদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন ‘সচেতন বিনিয়োগ সমৃদ্ধ আগামী’ স্লোগানে শুরু হওয়া কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন।

কনফারেন্সের প্রথম সেশনে বিনিয়োগকারীদের সুরক্ষা বিষয়ে বক্তব্য রাখেন বিএসইসি কমিশনার প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী।

পরে অর্থমন্ত্রী পুঁজিবাজারে বিনিয়োগ শিক্ষা মেলার স্টল পরিদর্শন করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ