অর্থনীতি

ভয়াবহ দরপতনের মুখে মার্কিন শেয়ার বাজার

ভয়াবহ দরপতনের মুখে মার্কিন শেয়ার বাজার
ভয়াবহ দরপতনের মুখে মার্কিন শেয়ার বাজার

ছয় বছরের মধ্যে ভয়াবহ দরপতনের মুখে পড়েছে মার্কিন শেয়ার বাজার।

উচ্চসুদের হারের কারণে উদ্বেগ বাড়ায় সোমবার শেয়ার বিক্রির হিড়িক পড়ায় এ দরপতন শুরু হয়।

সোমবার ডো জোনস ইন্ড্রাস্টিয়াল ইনডেক্স ১ হাজার ১৭৫ পয়েন্ট বা ৪ দশমিক ৬ শতাংশ নেমে আসলে ব্ল্যাক মানডে আখ্যা দেয়া হয়।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বিনিয়োগকারীদেরকে আশ্বস্ত করে বলা হয়েছে, দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ভিত্তিকে শক্ত করতে উদ্যোগ নেয়া হয়েছে।

তবে এরইমধ্যে বিশ্ব বাজারেও মার্কিন শেয়ার বাজারের এই দরপতনের প্রভাব পড়েছে।

লন্ডনের শীর্ষ কোম্পানিগুলোর এফটিএসই-হান্ড্রেড সূচক ১ দশমিক ৪৬ শতাংশ নেমে ১০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

মঙ্গলবার সকালে এশিয়ার শেয়ার বাজারেও ওই প্রভাব লক্ষ্য করা গেছে।

জাপানে ৪ দশমিক ৮ শতাংশ দর পড়ে যাওয়ার পরে আবার সামান্য বেড়েছে।

অস্ট্রেলিয়ায়ও শেয়ার বাজারে সূচক কমেছে ২ দশমিক ৭ শতাংশ আর দক্ষিণ কোরিয়ায় ২ দশমিক ৩ শতাংশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ