খেলাপি ঋণ কমাতে প্রকল্প ও গ্রাহক যাচাই-বাছাইয়ের কথা বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অগ্রণী ব্যাংকের বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেশি হয়। এটা কমানোর জন্য ঋণ দেয়ার আগে গ্রাহক ও তার ব্যবসায় সম্পর্কে জানতে হবে। পরে ব্যাংক কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন যে সংশ্লিষ্ট গ্রাহক ঋণ পরিশোধ করতে পারবে কি-না।
তিনি আরো বলেন, দেশের ব্যাংকিং ব্যবস্থার উন্নতির জন্য আরো শাখা বাড়াতে হবে। পাশাপাশি ব্যাংকিং ব্যবসায় কোনো বাধা যেন না আসে সেদিকেও লক্ষ্য রাখার কথা বলেন।
এছাড়া এ বছরের ডিসেম্বরে অবসরে যাওয়ার কথা জানান অর্থমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: