অর্থনীতি

মার্চে শুরু হচ্ছে ১০ টাকা কেজি মূল্যের চাল বিক্রি

মার্চে শুরু হচ্ছে ১০ টাকা কেজি মূল্যের চাল বিক্রি
মার্চে শুরু হচ্ছে ১০ টাকা কেজি মূল্যের চাল বিক্রি

আগামী মাস থেকে থেকে শুরু হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচি—দেশের ৫২ লাখ হতদরিদ্র পরিবারকে প্রতি কেজি চাল ১০ টাকা মূল্যে একইসঙ্গে ওএমএস কর্মসূচি এবং বোরো সংগ্রহ শুরুর কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে খাদ্য ভবনে আয়োজিত এ সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে কর্মকর্তারা দুর্নীতি ও গাফলতি করলে কঠোর ব্যবস্থা নেয়া।

দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ— মজুদের পরিমাণ বেড়েছে উল্লেখ করে কামরুল আরও বলেন, আগামী মার্চ-এপ্রিল থেকেই বাড়তি থাকা চালের দামও কমে যাবে।

খাদ্যবান্ধব কর্মসূচি, ওএমএস এবং আমন -বোরো ধান-চালসহ সরকারের খাদ্য সংগ্রহের অগ্রগতি জানাতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় খাদ্য অধিদপ্তরে।

সেখানে গত বছর হাওড়ে ভয়াবহ বন্যায় দেশে খাদ্য সংকটের তথ্য তুলে ধরে খাদ্যমন্ত্রী বলেন, ওই সংকট মোকাবেলায় সরকারকে বিদেশ থেকে কয়েক দফা চাল আমদানি করতে হয়েছে।

এদিকে, এ সংকটকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরাও বাজারে চালের দাম বাড়িয়ে দেয় ফলে সরকারের খাদ্য সংক্রান্ত অনেক কর্মসূচিই স্থগিত করে রাখতে হয় যা এখন আবার চালু করা হচ্ছে।

গতবছর সরকারের যে মজুদ তলানিতে পৌঁছেছিল তা এখন পরিপূর্ণ হয়েছে বলে উল্লেখ করে খাদ্যমন্ত্রী জানান, আমন ও বিদেশ থেকে আমদানি করা চালসহ এখন সরকারের সংগ্রহে ১৪ লাখ মেট্রিক টনের বেশি চাল ও গম সংগ্রহে রয়েছে।

তবে এতো পরিমাণ মজুদ সত্ত্বেও বাজারে চালের দাম বৃদ্ধি সম্পর্কে মন্ত্রী বলেন, নতুন ফসল বাজারে আসার আগে বাজারে চালের দাম বাড়তি থাকা স্বাভাবি, এপ্রিলে বোরো ফসল উঠলেও চালের দাম কমে যাবে তবে তা কেজিতে চল্লিশের নিচে থাকা উচিৎ হবে না।

মন্ত্রী জানান, সরকারের যেসব খাদ্যবান্ধব কর্মসূচি রয়েছে তাতে কোনো রকম দুর্নীতি কিংবা গাফলতি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ