অর্থনীতি

১৫টি প্রকল্পের অনুমোদন একনেকে

১৫টি প্রকল্পের অনুমোদন একনেকে
১৫টি প্রকল্পের অনুমোদন একনেকে

১৭ হাজার ৯৮৭ কোটি টাকার ১৫টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয়।

একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, এসব প্রকল্পের আওতায় দেশের পূর্বাঞ্চলের ৩৫ উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে ৫ হাজার ৮০৪ কোটি টাকা ব্যয় করআ হবে।

"পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতায়ন" প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করা হবে- এর মাধ্যমে বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

আর বেশি লোডের কারণে যেন বিদ্যুৎ বিভ্রাট না ঘটে সে লক্ষে অবকাঠামোগত উন্নয়ন করা হবে— এছাড়া প্রকল্পের আওতায় ৮৬ একর ভূমি অধিগ্রহণের পাশাপাশি এক লাখ ১৫ হাজার ঘনমিটার ভূমি উন্নয়ন করা হবে বলেও জানান মন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ