অর্থনীতি

বিনিয়োগের শর্ত সহজ করার আহ্বান ভিয়েতনামের প্রেসিডেন্টের

বিনিয়োগের শর্ত সহজ করার আহ্বান ভিয়েতনামের প্রেসিডেন্টের
বিনিয়োগের শর্ত সহজ করার আহ্বান ভিয়েতনামের প্রেসিডেন্টের

বাংলাদেশে-ভিয়েতনামে বিনিয়োগের শর্ত সহজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা সফররত দেশটির প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং।

ভিশন-২০২১ বাস্তবায়নে বাংলাদেশের অংশীদার হতে চায় ভিয়েতনাম— বাংলাদেশে এজন্য বিভিন্ন খাতে বিনিয়োগের পরিকল্পনা করছে দেশটি বলেন তিনি।

মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশি ব্যবসায়ী ও ভিয়েতনামের ব্যবসায়ীদের আলোচনায় এ কথা বলেন তিনি।

এ সময় ভিয়েতনামের প্রেসিডেন্ট জানান, তার দেশের ব্যবসায়ীরা বাংলাদেশ টেলিযোগাযোগ, তথ্য-প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, চামড়া ও জুতা শিল্প, জ্বালানি-তেল-গ্যাস উৎপাদন এবং অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহী।

এসব খাতে বিনিয়োগের জন্য ভিয়েতনামের ব্যবসায়ীরা যেন অনুকূল পরিবেশ পান সেদিকে নজর দেয়ার কথা জানান তিনি।

প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং আশা প্রকাশ করে আরো বলেন, ভিয়েতনাম ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য শিগগিরই ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে আর ২০২০ সালে এর পরিমাণ ছাড়িয়ে যাবে ২০০ কোটি ডলার।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভিয়েতনামকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন সুবিধা তুলে ধরেন।

অনুষ্ঠানে বাংলাদেশি ব্যবসায়ীরা এদেশে বিনিয়োগের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানান।

বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই), ভিয়েতনামের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রণালয় এবং বাংলাদেশে ভিয়েতনামের দূতাবাস যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করেছে। ভিয়েতনামের প্রেসিডেন্ট এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

তিনদিনের সফরে আসা ভিয়েতনামের প্রেসিডেন্ট এ অনুষ্ঠানে সে দেশের ১০০টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ