অর্থনীতি

পোশাক কারখানার ৮৮% সংস্কার কাজ শেষ: অ্যালায়েন্স

পোশাক কারখানা
পোশাক কারখানা

বাংলাদেশে পোশাক কারখানাগুলোর মধ্যে ৮৮ শতাংশের সংস্কার কাজ শেষ হয়েছে। এর মধ্যে শ্রমিকের জীবনের নিরপত্তার জন্য ঝুকিপূর্ণ ৮৪ শতাংশ সংস্কার কাজ অন্তর্ভুক্ত আছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, উত্তর আমেরিকার ক্রেতা জোট অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক জেমস এফ মরিয়ার্টি। প্রতিযোগি ভিয়েতনাম এবং ভারত, কর্মপরিবেশের নিরাপত্তায় এখন বাংলাদেশকে অনুসরণ করছে বলে জানান তিনি।

আর নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশ সরকারের কোন সংস্থা অ্যালায়েন্সের কার্যক্রম বুঝে নিতে না পারলে, তদারকির জন্য অ্যালায়েন্স নিজেই একটি স্বাধীন প্রতিষ্ঠান তৈরি করতে পারে বলেও, জানান মরিয়ার্টি।

রানা প্লাজা ধসের পর, দেশের তৈরি পোশাক কারখানা সংস্কারের জন্য উত্তর আমেরিকার ক্রেতা জোট অ্যালায়েন্সের প্রায় ৫ বছর পূর্ণ হতে চলেছে। এই ৫ বছরে তাদের সাফল্য তুলে ধরতে এই সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ বছরে অ্যালায়েন্সের শর্ত পুরণ না করতে পেরে ১৭০টি কারখানা বন্ধ হয়ে গেছে। আর ৬৬৬ টি কারখানার সংস্কার কাজ শেষ হয়েছে ৮৮ শতাংশ। এর মধ্যে ৩২২ টি কারখানা শতভাগ সংশোধন হয়েছে বলে জানান, সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক জেমস এফ মরিয়ার্টি।

আগামী মে মাসেই অ্যালায়েন্সের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু কাজ সম্পূর্ণভাবে বুঝিয়ে দিতে আরো ৬ মাস লাগবে বলে জানান মরিয়ার্টি। এসময়ের মধ্যে একটি আস্থাভাজন কোন সংস্থার কাছে, তদারকির দায়িত্ব বুঝিয়ে দিতে চায় অ্যালায়েন্স।

বাংলাদেশে পোশাক কারখানায় যে নিরাপদ কর্মপরিবেশের সৃষ্টি হয়েছে, তা প্রতিযোগী অন্যান্য দেশের জন্য অনুকরনী বলে মরিয়ার্টি মনে করেন।

পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশ উন্নয়নের এই বার্তা বর্হিবিশ্বের কাছে পৌঁছে দেবেন বলে জানান জেমস এফ মরিয়ার্টি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ