অর্থনীতি

জেএসপি-রেয়াতি সুদে ঋণ সুবিধা হারানোর চ্যালেঞ্জে পড়বে দেশ

জেএসপি-রেয়াতি সুদে ঋণ সুবিধা হারানোর চ্যালেঞ্জে পড়বে দেশ
জেএসপি-রেয়াতি সুদে ঋণ সুবিধা হারানোর চ্যালেঞ্জে পড়বে দেশ

স্বল্পোন্নত দেশের কাতার থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বাংলাদেশ— এরই মধ্যে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ-ইকোসকের বৈঠকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৪ সালে উন্নয়শীল দেশের মর্যাদা পাবে বাংলাদেশ।

সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টচার্য বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার পর অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা ও রেয়াতি সুদে ঋণ সুবিধা হারানোর চ্যালেঞ্জে পড়বে বাংলাদেশ।

তবে দরকষাকষিতে শক্ত অবস্থানের পাশাপাশি বৈদেশিক বিনিয়োগের পালে হাওয়া লাগার সুযোগও দেখছেন তারা।

বাংলাদেশই একমাত্র দেশ যারা জাতিসংঘের দেয়া ৩টি শর্তের সবগুলোই পূরণ করে স্বল্পোন্নত দেশ থেকে বের হওয়ার প্রক্রিয়ায় যুক্ত হয়েছে।

জাতিসংঘের শর্ত অনুসারে স্বল্পোন্নত দেশ থেকে বের হতে হলে মাথাপিছু আয় কমপক্ষে ১ হাজার ২৩০ ডলার হতে হবে। বাংলাদেশের অর্জন সেখানে ১ হাজার ২৭৪ ডলার।

মানবসম্পদ উন্নয়নে জাতিসংঘের মানদণ্ড ৬৬ পয়েন্ট। বাংলাদেশের পয়েন্ট ৭২।

আর অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে পয়েন্ট হতে হবে সর্বোচ্চ ৩২, সেখানে বাংলাদেশের পয়েন্ট ২৪ সব মিলিয়ে একটি ভাল অবস্থান থেকে উন্নয়নশীল দেশের পথে যাত্রা শুরু বাংলাদেশের।

এই তিনটি সূচকে আগামী ৬ বছর বাংলাদেশকে পর্যবেক্ষণে রাখবে জাতিসংঘ।

কোনো ব্যত্যয় না ঘটলে আগামী ২০২৪ সালেই উন্নয়শীল দেশের কাতারে শামিল হবে বাংলাদেশ।

বিশ্লেষকরা বলছেন, এতে দেশের মর্যাদা বাড়বে তবে জিএসপির মতো অগ্রাধিকারমুলক বাণিজ্য সুবিধা হারাতে হবে।

কম সুদে বৈদেশিক ঋণ পাওয়ার সুযোগও বন্ধ হতে পারে বলে আশংকা তাদের।

তবে, অর্থনীতিতে লাভ-লোকসানের অংক যাই হোক— রাজনীতির হিসেব-নিকেশে, উন্নয়নশীল দেশের মর্যাদাকেই প্রাধান্য দিচ্ছে সরকার।

তবে জিএসপি প্লাস সুবিধা পেলে অগ্রাধিকার মূলক বাণিজ্য সুবিধা ধরে রাখা যাবে বলে আশা সরকারের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ