অর্থনীতি

পার্বত্যাঞ্চলে ভারত-মিয়ানমার সীমান্তে সড়ক নির্মাণের সিদ্ধান্ত

ছবি নাই
ছবি নাই

দেশের পার্বত্য অঞ্চলে ভারত ও মিয়ানমার সীমান্তে ৩১৭ কিলোমিটার সড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এলক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকে ১ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অবৈধ ব্যবসা রোধ করার উদ্দেশ্যে এ প্রকল্পটি নেয়া হয়েছে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল।

এদিন পায়রা গভীর সমুদ্র বন্দরের নির্মাণকাজ পরিচালনা করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ব্যয় প্রায় ৩ গুণ বাড়িয়েছে একনেক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপিত্বে মঙ্গলবার একনেকের চলতি অর্থবছরের ২০তম সভা অনুষ্ঠিত হয়।

সভায় ৯ হাজার ৬৮০ কোটি টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়।

একনেকের সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী জানান, পার্বত্য অঞ্চলের মানুষজনের জীবন মান উন্নয়ন, দেশের নিরাপত্তা ও চোরাচালান রোধে, বান্দারবন জেলার নাইক্ষ্যংছরি, রাঙ্গামাটির জুড়াইছরি, বড়কল ও রাজস্থলি এবং খাগড়াছড়ির বাঘাইছড়ি দিয়ে ভারত ও মিয়ানমারের সীমান্ত ঘেষে সড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পরিকল্পনা মন্ত্রী জানান, পায়রায় গভীর সমুদ্র বন্দর নির্মাণের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ব্যয় ১ হাজার ১২৮ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৩৫০ কোটি টাকা করা হয়েছে।

এর পাশাপাশি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট স্থাপনের নির্মাণ ব্যয়ও প্রায় দ্বিগুণ করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ