অর্থনীতি

বাংলাদেশ উন্নয়শীল দেশ হলে লোকসান হবে ২৭০ কোটি ডলার

ডলার
ডলার

উন্নয়শীল দেশের কাতারে উন্নীত হলে বাংলাদেশের মোট লোকসান হবে ২৭০ কোটি ডলার আর রপ্তানিতে ক্ষতি হবে প্রায় ৮ শতাংশ। বুধবার বিকেলে রাজধানীতে ‘স্বল্পোন্ন দেশ থেকে উত্তরণ: সুযোগ-চ্যালেঞ্জ এবং করণীয়’ নিয়ে আয়োজিত এক সেমিনারে এ তথ্য দেয়া হয়।

এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে এখন থেকেই প্রস্ততি নিতে বলেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফেকিটামোয়েলোয়া কাটোয়া ইউটোইকামানু।

আর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত।

সেমিনারে বলা হয়, এলডিসি থেকে উত্তরনের ফলে, মানব সম্পদ রপ্তানি এবং বৈদেশিক বিনিয়োগে গতি বাড়বে। আর তৈরি পোশাক সহ, রপ্তানি পণ্যের উপর প্রায় ১৫ শতাংশ শুল্ক দিতে হবে। বিদেশে পড়াশানো ও প্রশিক্ষনের জন্য বৃত্তি সুবিধা কমে যাবে। বাড়বে ওষুধের দাম।

এসব চ্যালেঞ্জ মোকাবেলায়, বাংলাদেশকে প্রস্তুত হওয়ার আহ্বান জানা, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, বাংলাদেশের যে আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে, তাতে প্রতিযোগিতা করেই বিশ্ববাজারে টিকে থাকার সক্ষমতা তৈরি হচ্ছে। পাশাপাশি হাতে প্রায় ৯ বছর সময় থাকায়, প্রতিযোগিতা সক্ষমতা আরো বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানান তিনি।

এলডিসি থেকে বের হওয়ার পর, জেএসপি প্লাস পাওয়ার সুযোগও বাংলাদেশ কাজে লাগাতে পারবে বলে জানান তিনি।

আগামী ২০২৪ সালে, স্বল্পোন্নত দেশের কাতার থেকে বের হলে, বাংলাদেশের সামনে কিছু সুযোগ তৈরি হবে। তৈরি হবে কিছু চ্যালেঞ্জও। এ নিয়ে বাংলাদেশ ইন্সটিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত সেমিনারে, বিস্তারিত তুলে ধরেন দেশি-বিদেশি বিশ্লেষকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ