অর্থনীতি

রমজানে নিত্যপণ্যের সঙ্কট হবে না: বাণিজ্যমন্ত্রী

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

আসন্ন রমজানে নিত্যপণ্যের কৃত্রিম সঙ্কট তৈরি হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে নিত্যপণ্যের যে চাহিদা আছে তার চেয়ে বেশি আমদানি করা হয়েছে, আর পর্যাপ্ত মজুদ থাকায় কোনো ধরনের সঙ্কট সৃষ্টি হবে না, মূল্যও বাড়বে না।

তিনি বলেন, সাধারণত ডলারের মৃল্য বৃদ্ধি, পরিবহন ব্যয় ও বিশ্ব বাজারে পণ্যের দাম বাড়ার প্রভাব স্থানীয় বাজারেও পড়ে কিন্তু এবারের রমজানে এ ধরনের কোনো সঙ্কট হওয়ার সম্ভাবনা নেই।

এ সময় ব্যবসায়ীরা লাইটারেজ জাহাজ সঙ্কটের কথা তুলে ধরে নিত্যপণ্য পরিবহনে অগ্রাধিকারমূলক জাহাজ সরবরাহের দাবি জানান।

একই সঙ্গে রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে দিনেও রাজধানীতে নিত্যপণ্যবাহী ট্রাক ও আগামী কোরবানির ঈদের আগে ট্রাকে ১৩ টনের স্থলে ২০ টন করে পণ্য পরিবহনের সুবিধার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ