অর্থনীতি

৭.৬৫ % জিডিপির প্রবৃদ্ধি নিয়ে সংশয় বিশ্বব্যাংকের

৭.৬৫ % জিডিপির প্রবৃদ্ধি নিয়ে সংশয় বিশ্বব্যাংকের
৭.৬৫ % জিডিপির প্রবৃদ্ধি নিয়ে সংশয় বিশ্বব্যাংকের

সরকারের ৭.৬৫ % জিডিপির প্রবৃদ্ধি নিয়ে সংশয় প্রকাশ করে বিশ্বব্যাংক জানিয়েছে তাদের হিসাবে প্রবৃদ্ধি হতে পারে সাড়ে ৬%।

সোমবার সকালে রাজধানীতে বিশ্বব্যাংকের স্থানীয় কার্যালয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট নামে এক প্রতিবেদনে সংস্থাটি এ মূল্যায়ন তুলে ধরেছে সংস্থারটির কর্মকর্তারা।

সরকারের প্রবৃদ্ধির সঙ্গে কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনের তথ্যও মিলছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলতি অর্থবছরে দেশের অর্থনীতির হালনাগাদ গতি-প্রকৃতি নিয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট নামে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় সাড়ে ৬% রপ্তানি প্রবৃদ্ধি এবং ১৭ % প্রবাসী আয়ের প্রবৃদ্ধি অর্থনীতির জন্য ইতিবাচক। কিন্তু বেসরকারি বিনিয়োগের মন্দা অবস্থা, কর্মসংস্থানের স্থবিরতা মিলে বিশ্বব্যাংক চলতি অর্থবছরে প্রবৃদ্ধি পূর্বাভাস দিয়েছে সাড়ে ৬%।

সরকারের হিসাবে ৭ থেকে ৮ % পর্যন্ত ভোগ ব্যয়ের প্রবৃদ্ধি, জিডিপির প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

কিন্ত ২.২ % কর্মসংস্থানের প্রবৃদ্ধি আর ২.৭ শতাংশ আয়ের প্রবৃদ্ধি নিয়ে ভোগ ব্যয়ের প্রবৃদ্ধি কিভাবে ৭/৮ % বাড়ে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক জানিয়েছে, উচ্চ প্রবৃদ্ধির সঙ্গে উচ্চ হারে দারিদ্র বিমোচন হওয়ার কথা। কিন্তু বিবিএসের হিসাব অনুযায়ীই সাম্প্রতিক সময়ে দারিদ্র বিমোচনের গতি কমে এসেছে। সবশেষ হিসাব অনুযায়ী, দেশের বিভিন্ন শহরে দরিদ্র মানুষের সংখ্যা ৩ লাখ বেড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসব সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে দাঁড়িয়েছে বলেও জানিয়েছে বিশ্বব্যাংক।

মূল্যস্ফীতি ও নীতির ধারাবাহিকতার অনিশ্চয়তা, আগামী দিনে অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলেও সতর্ক করে দেয়া হয়েছে প্রতিবেদনে।

সংস্থাটির মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন এ সংশয় প্রকাশ করে বলেন, তথ্য-উপাত্ত দেয়ার ক্ষেত্রে আমরা বিবিএস-কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি আসলে এর সমপর্যায়ে কেউ নেই।

তবে জিডিপি প্রবৃদ্ধি নিয়ে যে তথ্য দিয়েছে, তা নিয়ে যথেষ্ট সংশয় ও প্রশ্ন আছে— বিবিএস সর্বোচ্চ পর্যায়ে থাকলেও এটা নিয়ে প্রশ্ন তোলা যাবে না, বিষয়টা এমন নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এটা ব্যতিক্রর্মী প্রবৃদ্ধি, আগামীতে এই নিয়ে ঝুঁকি দেখা দেবে। জিডিপি প্রবৃদ্ধি বাড়লেও সেইভাবে কর্মসংস্থান বাড়েনি। চলতি বছরে শহরগুলোতে তিন লাখ দরিদ্র বেড়েছে। প্রবৃদ্ধি বৃদ্ধির সঙ্গে দারিদ্র্য বিমোচন যেভাবে হওয়ার কথা তা হয়নি।

জাহিদ হোসেন বলেন, বছর শেষে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৫ অথবা ৬.৬ শতাংশ। আমাদের আয়ের প্রবৃদ্ধি ২ দশমিক ৭ এবং কর্মসংস্থানের প্রবৃদ্ধি ২ দশমিক ২ শতাংশ। আয় ও কর্মসস্থানের প্রবৃদ্ধির চিত্র যদি এমন হয় তবে বছর শেষে সাড়ে ৬ শতাংশের বেশি হবে না।

সংস্থাটির ঢাকা অফিসের প্রধান চিমিয়াও ফান, জনসংযোগ কর্মকর্তা মেহরীন এ মাহবুব উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ