অর্থনীতি

বাজেটের পরেই কোটা সংস্কারের কাজ শুরু হবে: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ভ্যাট নয় আয়কর দিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় মুনাফা করছে সেসব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আয়কর দিতে হবে।

কোন কোন বিশ্ববিদ্যালয় মুনাফা করছে তা ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষ খুঁজে বের করবে বলে তিনি জানান।

আসছে বাজেটের পর কোটা পদ্ধতি সংস্কারের উদ্যোগ নেয়া হবে বলেও এসময় জানান অর্থমন্ত্রী।

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-আইসিবি কর্তৃপক্ষ তাদের বাৎসরিক শেয়ারের একটি অংশ সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করে। সেখানে নানা বিষয়ে কথা বলেন অর্থমন্ত্রী।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় ভ্যাট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জবাবে অর্থমন্ত্রী জানান, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় মুনাফা করছে, তাদেরকেই ইনকাম ট্যাক্স দিতে হবে।

আর সেসব বিশ্ববিদ্যালয়কে খুঁজে বের করবে ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষ— তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাটের সিদ্ধান্ত স্থগিত আছে এবং থাকবে বলে জানান অর্থমন্ত্রী।

চলমান কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন অর্থমন্ত্রী।

সরকারি চাকরিতে ৫৬ ভাগ কোটা থাকার পক্ষে নন এ কথা উল্লেখ করে তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটার প্রয়োজন রয়েছে, তবে যেসব কোটা পূরণ হচ্ছে না দিনের পর দিন সেসবে সংস্কার আনা জরুরি।

আসছে বাজেটের পরেই সংস্কারের কাজ শুরু হবে বলেও জানান তিনি।

এ সময় কথা বলেন, পূঁজিবাজার প্রসঙ্গেও।

পুঁজিবাজারে ফটকাবাজী বন্ধ হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এখন আর বড় ধররেন উত্থান-পতন শেয়ার বাজারে ঘটবে না।

লোকসানে থাকা ফারমার্স ব্যাংক প্রসঙ্গে বলেন, সরকার ব্যাংকটি টেনে তুলতে চায়। সে অনুযায়ীই ব্যবস্থা গ্রহণ করছে।

এর আগে আইসিবি তাদের বাৎসরিক লাভের ৫১ কোটি ২৫ লাখ ৭৮ হাজার ৩০৪ টাকার ডিভিডেন্ট ওয়ারেন্ট অর্থমন্ত্রীর হাতে তুলে দেয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ