অর্থনীতি

চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ: এডিবি

এডিবি
এডিবি

চলতি অর্থবছরে ৭ শতাংশ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার সকালে রাজধানীতে এডিবি'র কার্যালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক নামে এক প্রতিবেদনে তারা এ তথ্য জানিয়েছে।

ভোগ ব্যয় ও অবকাঠামো খাতে সরকারি ব্যয় বৃদ্ধি, জিডিপি'র প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার কারণে, আগামী বছর মূল্যস্ফীতি ৬ শতাংশ ছাড়িয়ে যেতে পারে বলেও সতর্ক করে দিয়েছে এডিবি।

সরকারের সাময়িক হিসেবে এ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৬৫ শতাংশ। আর বিশ্বব্যাংক বলছে, প্রবৃদ্ধি হতে পারে সাড়ে ৬ শতাংশ। আর এশিয় উন্নয়ন ব্যাংক এডিবি বলছে, প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশ।

এডিবি বলছে, এ বছর শিল্পখাতে দুর্বল প্রবৃদ্ধি হলেও, ভোগ ব্যয় ও সরকারি অবকাঠামোখাতে ব্যয় বৃদ্ধি পাওয়ায়, জিডিপি'র প্রবৃদ্ধি ভালো হয়েছে।

এশিয়ান ডেভেলপমেন্ট আপডেটে, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হওয়ায়, আগামীতে মুল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সরকারের জন্য একটি চ্যালেঞ্জ বলে এডিবি উল্লেখ করেছে।

উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখতে হলে, ব্যবসায়িক পরিবেশের উন্নয়নের পরামর্শ দিয়েছে এডিবি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ