অর্থনীতি

রিজার্ভ পড়ে আছে ৩২.৯৭ বিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ

বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাড়িয়েছে ৩২.৯৭ বিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ বিভাগ জানিয়েছে, এই পরিমাণ রিজার্ভ দেশে আগামী নয় মাসের আমদানি কার্যক্রমের জন্য এই রিজার্ভ পর্যাপ্ত।

চলতি বছর ২৯ মার্চ এই রিজার্ভ ছিল ৩২.৪০ বিলিয়ন মার্কিন ডলার। গত বৃহস্পতিবার পর্যন্ত রিজার্ভ আরও দশমিক ৫৭ বিলিয়ন ডলার বৃদ্ধি পায়, যা গতবছর ১১ এপ্রিলের রিজার্ভের চেয়ে আরও দশমিক ৬৮ বিলিয়ন মার্কিন ডলার বেশি।

সাম্প্রতিক সময়ে তৈরি পোশাক রপ্তানি এবং প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স এই রিজার্ভ গড়তে সহায়তা করেছে।

চলতি অর্থবছরের (২০১৭-১৮) প্রথম নয় মাসে রেমিটেন্স এসেছে ১০ হাজার ৭শ’ ৬১ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ০৪ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত ২০১৬-২০১৭ অর্থবছরের জুলাই থেকে মার্চ মাস পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছিল ৯ হাজার ১ শ’ ৯৪ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ