অর্থনীতি

থাই ভিসা সহজের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

তোফায়েল আহমদ
তোফায়েল আহমদ

দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে থাই ভিসা সহজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ।

সোমবার রাজধানীল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘থাইল্যান্ড সপ্তাহ’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ভ্রমণ-ব্যবসা-স্বাস্থ্যসেবা নিতে অনেক বাংলাদেশি প্রতিবছর থাইল্যান্ড যান—এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা ‘লুক ইস্ট’ পলিসি গ্রহণ করেছি তাই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্যে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে।

এ সময় বাণিজ্যমন্ত্রী ঢাকায় অবস্থিত থাইল্যান্ডের রাষ্ট্রদূতের কাছে থাই ভিসা সহজ করার আহ্বান জানান।

তোফায়েল বলেন, থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, দুই দেশের যে পণ্যগুলোতে শুল্ক আছে তা বাদ দিতে বা কমাতে তিনি নীতিগতভাবে সম্মত আছেন।

অনুষ্ঠানে থাই রাষ্ট্রদূত পান পিমোন সোয়ান্নাপং বলেন, এ দুই দেশের বাণিজ্য শিগগিরই দুই বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে আশা করি।

চার দিনব্যাপী (২৩-২৬ এপ্রিল) ১৬তম এ থাইল্যান্ড সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ