অর্থনীতি

আগামী বাজেটে কমছে ন্যূনতম আয়কর হার

আয়কর
আয়কর

আগামী বাজেটে কমছে ন্যূনতম আয়কর হার তবে ঠিক কত কমানো হবে- তা স্পস্ট করেনি জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

পিআরআই'র নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর এর মতে, ন্যূনতম কর হার ৫ শতাংশে নামিয়ে আনা উচিত আর সিপিডি বলছে সাড়ে ৭ শতাংশ। একইসঙ্গে অঞ্চলভেদে ৫ হাজার থেকে ৩ হাজার পর্যন্ত ন্যূনতম করের পরিমাণ নির্ধারণ করে যে বিধান করা হয়েছে, তাও উঠিয়ে দেয়ার সুপারিশ করেছেন তারা।

নির্বাচনী বছরে বাজেট— একদিকে জনতুষ্ঠির চেষ্টা অন্যদিকে রাজস্ব আহরণে বড় চাহিদা, দুটোর সমন্বয় করাই এ বছরে বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বড় ধরনের কোন রাজনৈতিক চাপ না থাকলে, করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। তবে বিদ্যমান ন্যুনতম করের হার ১০ শতাংশ থেকে কমানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, যেহেতু মানুষের প্রকৃত আয় আড়াই শতাংশ কমে গেছে, তাই এই পরিমাণ কর হার কমিয়ে বাজেটে মানুষকে স্বস্তি দেওয়া উচিত। পাশাপাশি মুল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমাও ৩ লাখ টাকায় উন্নীত করা উচিত।

তবে অনেকে বলছেন, করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকায় ঠিক রেখে ন্যুনতম করের হার ৫ শতাংশ নামিয়ে আনা উচিত।

বর্তমান আইন অনুযায়ী, ১০ শতাংশ হারে ন্যুনতম কর হিসেব করে, কোন করদাতার করের পরিমাণ যদি ১০০ টাকাও হয় তাহলে, তাকে অঞ্চলভেদে ৫ হাজার, ৪ হাজার ও ৩ হাজার টাকা ন্যুনতম কর দিতে হয়। এ বিধান উঠিয়ে দিয়ে, হিসেবে যা আসে সে অনুযায়ীই কর আদায়ের পরামর্শ এই বিশ্লেষকের।

এতে করে স্বল্প আয়ের মানুষের ওপর চাপ কমবে বলে হিসাব তাদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ