অর্থনীতি

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি হলেও কমছে না দাম

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি হলেও কমছে না দাম
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি হলেও কমছে না দাম

আগামী মাসের শেষ সপ্তাহ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির সরবরাহ শুরু হবে— এর মাধ্যমে দেশ প্রবেশ করছে আমদানি নির্ভর এলএনজির যুগে।

বর্তমানে দেশে প্রতি ঘনফুট গ্যাসের দাম ৭ টাকা ৩৫ পয়সা। এলএনজি যুক্ত হওয়ার পর তা প্রায় দ্বিগুণ হতে পারে বলে জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় সাড়ে ৩০০ কোটি ঘনফুট—এর মধ্যে পেট্রোবাংলা সরবরাহ করতে পারছে ২৭০ কোটি ঘনফুট। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলএনজি আমদানি করে এ ঘাটতি মেটানোর চেষ্টা করছে সরকার।

এরই মধ্যে ১ লাখ ৩৩ হাজার ঘনফুট এলএনজি নিয়ে কক্সবাজারের মহেশখালী পৌঁছেছে এলএনজি টার্মিনাল জাহাজটি। আগামী ২৯ এপ্রিল প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করার পর শুরু হবে পরীক্ষামূলক এলএনজি সরবরাহ।

তবে মে মাসের শেষের দিকে বাণিজ্যিক সরবরাহ শুরুর পর গ্যাসের দাম নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে সরকারকে। কারণ এই গ্যাস ছাড়াও শুধু জাহাজের ক্যাপাসিটি পেমেন্ট ও ভাড়া বাবদ সরকারকে প্রতি মাসে গুণতে হবে ৭২০ কোটি টাকা করে।

এদিকে, তীব্র গ্যাস সংকটের মধ্যে এলএনজি আশার পথ দেখালেও ১৩ বছরের পুরনো এলএনজি টার্মিনাল জাহাজ নিয়ে আসায় প্রশ্ন উঠেছে।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, জাহাজটি কয়েকগুণ বেশি দামে ভাড়া নেয়ার কারণে গ্যাসের দাম বেশি রাখতে হবে।

আগামী ২৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এ এলএনজি টার্মিনাল উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ