ব্যাংক খাতের সংকট নিয়ে যতোটা বলা হয়ে থাকে— পরিস্থিতি সেরকম নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার বিকেলে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের এর প্রতিনিধি দলের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
অনিয়মের কথা স্বীকার করে, দুর্নীতিমুক্ত করতে আরো সময় লাগবে বলেও জানান এ সময় জানান অর্থমন্ত্রী।
আসছে অর্থ বছরে চার লাখ ৬০ হাজার কোটি টাকার আকারের বাজেট প্রস্তাবের কথা উল্লেখ করে মুহিত বলেন, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি এবং পরিবহন খাতকে এবার গুরুত্ব দেয়া হচ্ছে।
ব্যাংকিং খাতে নানা দুর্নীতি ও অসঙ্গতির কথা উল্লেখ করে তিনি আরো বলেন, বাইরে থেকে যতটা বলা হয়- পরিস্থিতি সেরকম নয়।
তবে এবারও ট্যাক্স আদায়ের বিষয়টিকেও গুরুত্ব দেয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: