রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে—এ কথা জানিয়েছে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যাপক মজুদ রয়েছে।
বুধবার সকালে ভোলায় মনোহরিপট্রি, খালপাড় ও চকবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, পবিত্র রমজানকে সামনে রেখে আমাদের দ্রব্যের চাহিদার তুলানায় ব্যাপক মজুদ রয়েছে—এ কারণে মূল্য বৃদ্ধির কোনো কারণ নেই।
তিনি আরো বলেন, বিশেষ করে রমজানে যেসব পণ্যের চাহিদা রয়েছে সেসব পণ্যের মূল্য স্থিতিশীল থাকবে।
রমজানে দ্রব্যের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ব্যবসাযীদের সঙ্গে সু-সম্পর্ক রেখেই পণ্যের দাম ঠিক রাখা হবে, তবে কেউ যদি তা বাড়ানোর চেষ্টা করে তাহলে বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে বাণিজ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত ৫২ জন ব্যবসায়ীকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১৫ লাখ টাকার অনুদান দেয়া হয়।