জার্মান ভিত্তিক রকেট ইন্টারনেটের ই-কমার্স প্রতিষ্ঠান দারাজকে কিনে নিয়েছে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা।
বুধবার দারাজ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও নেপালের ই-কমার্স কোম্পানি দারাজ গ্রুপকে ক্রয় করেছে বিখ্যাত চাইনিজ ই-কমার্স কোম্পানি আলিবাবা।
তবে আলিবাবা কত টাকায় দারাজ গ্রুপকে কিনে নিয়েছে–এ বিষয়ে কিছু জানানো হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আলিবাবা ইকো সিস্টেমের অন্তর্ভুক্ত হলেও দারাজের ব্র্যান্ড নামে কোনো পরিবর্তন আসবে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: