অর্থনীতি

আসছে বাজেটে জ্বালানি-পরিবহন খাতের ওপর গুরুত্ব দেয়া হবে

আবুল মাল আব্দুল মুহিত
আবুল মাল আব্দুল মুহিত

আসছে বাজেটে মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি জ্বালানি ও পরিবহন খাতের ওপর গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বুধবার সচিবালয়ে ইকোনোমিক রিপোর্টাস ফোরাম-ইআরএফের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।

৪ লাখ ৬০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে আরো গুরুত্ব দেয়া হবে এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ওপর। আর পরিবর্তন আসতে পারে করপোরেট খাতের কর ব্যবস্থায়।

নতুন অর্থবছরে ৪ লাখ ৬০ হাজার কোটি টাকার বাজেটের কথা—উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এবার বাজেটে অগ্রাধিকার থাকবে মানবসম্পদ উন্নয়নে। একইসঙ্গে জ্বালানি ও পরিবহন খাতেও বরাদ্দ বৃদ্ধি হবে।

আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে- এমন আশাবাদ ব্যক্ত করে, পরের মেয়াদে বাজেট বাস্তবায়নে অসমাপ্ত কাজ করার কথা বলেন অর্থমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে বাজেটে বরাদ্দ থাকবে। আর করপোরেট খাতে করের বিষয়ে পরিবর্তন আসতে পারে বলেও আভাস দেন।

দেশের অর্থনৈতিক অবস্থাকে এখন অনেক স্থিতিশীল বলে উল্লেখ করেন আবুল মাল আব্দুল মুহিত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ