অর্থনীতি

রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার

দ্রব্য
দ্রব্য

নির্বাচনের বছরে রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ছয়টি সরকারি সংস্থা একসঙ্গে করছে বাজার তদারকি। ফলে গত রমজানের তুলনায় এবার বাজারে মিলছে ১০ থেকে ২০ শতাংশ কমদামে ভালমানের পণ্য।

তবে রমজানের ঠিক আগে হঠাৎ করেই বেড়েছে চিনি, পেঁয়াজ আদাসহ কয়েকটি পণ্যের দাম। এরপরেও এসব পণ্য গতবারের চেয়ে বিক্রি হচ্ছে কমদামে।

ভোক্তারা বলছেন, ১ কেজি ছোলা, গত বারে রোজার ঠিক আগে দাম ছিল ৮৫ থেকে ৯০ টাকা। এবার তার দাম ৭০ থেকে ৭৫ টাকা। এবার প্রমাণ হয়েছে, সরকার চাইলেই বাজার নিয়ন্ত্রণ সম্ভব।

এদিকে, গতবারের এ সময়ে পেয়াজের দাম ছিল কেজিতে ৬০ টাকারও বেশি। হঠাৎ করে দাম বাড়ার পরও, এবার তা বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকা। একইভাবে চিনি, তেল আদা-রসুন ডালসহ বেশিরভাগ খাদ্য পণ্যের দামই রয়েছে গতবারের চেয়ে কেজিতে ৫ থেকে ১০ টাকা কম।

এবারে বাজারের এই স্থিতিশীলতার জন্য, খুচরা বিক্রেতা ও ভোক্তারা কৃতিত্ব দিচ্ছেন সরকারকে। তারা বলছেন, নির্বাচনের বছরে সরকার জনগণকে সন্তুষ্ট রাখতে কঠোরভাবে বাজার তদারকি করছে। যার সুফল এবার রোজায় পাচ্ছেন ভোক্তারা।

তবে হঠাৎ করেই পেঁয়াজ, চিনি, আদা রসুনসহ বিভিন্ন ধরনের মসলার দাম বেড়েছে। শুক্রবারে বাড়তি চাহিদার কারণে এটা হয়ে থাকতে পারে বলে মনে করছেন দোকানিরা। তারা আশা করছেন, সরকারের তৎপরতা ঠিক থাকলে, এসব পণ্যের দামও কমবে।

শুধু নির্বাচনের বছরে নয়, নায্যমুল্য নিশ্চিত করতে, সবসময়ই সরকার এ তৎপরতা বজায় রাখবে বলে আশা ভোক্তাদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ