গ্যাস ও বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতি বন্ধে সরকারকে জালানি ও বিদ্যুৎ খাতের দায় মুক্তি আইনের মেয়াদ না বাড়াতে আহ্বান জানিয়েছে তেল- গ্যাস খনিজসম্পদ বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। চলতি বছরের অক্টোবর মাসে আইনটির মেয়াদ শেষ হবে।
শনিবার সকালে রাজধানীর তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানানো হয়।
কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহম্মদ লিখিত বিবৃতির মাধ্যমে ৪ দফা দাবি তুলে ধরেন।
দাবি গুলো হলো: তেল গ্যাস বিদ্যুৎ বন্দর জাতীয় খনিজ সম্পদ কমিটি এলএনজি আমদানি বন্ধ করে স্থল ও সমুদ্রের গ্যাস অনুসন্ধান করতে, সুন্দরবন বিনাশী সকল প্রকল্প এবং শিল্পকারখানা বন্ধ এবং রামপাল-রুপপুর বিদ্যুৎকেন্দ্রসহ সকল ব্যয় বহুল প্রকল্প বাতিলের দাবি।
এসব দাবিতে আগামী ১৪ মে সারাদেশে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।