অর্থনীতি

চট্টগ্রাম-খুলনা-যশোর-বগুড়াসহ ৯ জেলার নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধ

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

আগামী মঙ্গলবার চট্টগ্রাম, খুলনা, যশোর ও বগুড়াসহ দেশের ৯ জেলার নির্বাচনী এলাকায় আঞ্চলিক কার্যালয়সহ সংশ্লিষ্ট এলাকার সব ব্যাংকের শাখা বন্ধ থাকবে।

রোববার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামূ ১৫ মে খুলনা সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ওইদিন ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বন্ধ থাকবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ১৫ মে খুলনা সিটি করপোরেশন ছাড়াও বগুড়ার তালোড়া পৌরসভা নির্বাচন হবে। একই দিন চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়র পরিষদ নির্বাচন, চাঁদপুর জেলার দ্বাদশগ্রাম ইউপি নির্বাচন, ভোলার মুজিবনগর ইউপি নির্বাচন,ঝালকাঠি জেলার পোনা বালিয়া ইউপি নির্বাচন, যশোরের হরিহরনগর ইউপি নির্বাচন, গাইবান্ধার ফজলুপুর ইউপি নির্বাচন, মুন্সিগঞ্জ জেলার পাঁচগাওয়ে ইউপি নির্বাচন হবে।

বাংলাদেশ ব্যাংকের আরেকটি প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থিত ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর আঞ্চলিক শাখাসহ সব শাখা ১৫ মে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ