অর্থনীতি

রমজানে নিত্যপণ্যের দাম না বাড়ানো আহ্বান বাণিজ্যমন্ত্রীর

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার দুপুরে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

তবে ব্যবসায়ী নেতা গোলাম মাওলা বলেন, দীর্ঘ সময়ে যানজটের কারণে কাঁচাপণ্য পঁচে যায় পাশাপাশি বাড়ে পরিবহন ব্যয়। এসব কারণে রমজানে নিত্য পণ্যের দাম বাড়তে পারে।

আসছে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে দেশের সকল পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের শুরুতেই ব্যবসায়ীরা তাদের নিজ নিজ সমস্যার কথা তুলে ধরেন।

বাজারে পেঁয়াজ, চিনি, মাংসসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ার পেছনে যুক্তিও তুলে ধরেন ব্যবসায়ীরা— আর এজন্য তারা বাজারে চাঁদাবাজি বড় কারণ বলে উল্লেখ করে তা বন্ধে উদ্যোগ নিতে মন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

আর বাণিজ্যমন্ত্রী পেয়াজ, চিনি ছাড়া অন্যান্য পণ্যের দাম বাজারে সহনীয় দাবি করে বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ