অর্থনীতি

রমজানে ভেজাল বিরোধী অভিযান চলবে: আমু

আমির হোসেন আমু
আমির হোসেন আমু

রমজানে রাজধানীসহ সারাদেশে ভেজালমুক্ত খাদ্য ও পণ্য সরবরাহ নিশ্চিত করতে বিএসটিআই নিয়মিত ভেজাল বিরোধী অভিযান চলবে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেন, রমজানে এবারও জেলা প্রশাসন, র্যা ব, ডিএমপি ও এপিবিএনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হবে।

মঙ্গলবার সকালে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

বিএসটিআই এরইমধ্যে সেহরি ও ইফতারে ব্যবহৃত বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করে দেখেছে যার মধ্যে ৩৬টিই মানসম্পন্ন বলে জানিয়েছে।

রমজানে রাজধানীসহ সারাদেশের মানুষ যাতে ভেজাল ও ফরমালিনমুক্ত খাবার খেতে পারে সেজন্য শিল্প মন্ত্রণালয় নিয়েছে নানামুখী উদ্যোগ। পানি, ভোজ্য তেল, ফল, দুধ, জুস, নুডলস, লাচ্ছা সেমাইসহ যেসব পণ্যের চাহিদা বেশি সেসব পণ্যের মান নিশ্চিত করতে রোজার শুরু থেকেই নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে ভেজালবিরোধী অভিযান চলবে।

বিএসটিআই এরইমধ্যে বাজার থেকে প্রায় দুই শতাধিক খাদ্য সামগ্রীর নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করেছে—এ কথা জানিয়ে মন্ত্রী বলেন, এর মধ্যে ৩৬টি পণ্য নিম্নমানের।

বিভিন্ন প্রতিষ্ঠানের ভোজ্যতেল, দুধ, পানির নমুনা পরীক্ষা করে সঠিক মান পাওয়া যায়নি বলে জানানো হয় বিএসটিআইয়ের পরিচালক এস এম ইসহাক আলী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ