অর্থনীতি

রমজানের বাজার

রমজানের বাজার
রমজানের বাজার

রোজার প্রথম দিন— রাজধানীর শান্তিনগর বাজারে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা। নায্যমুল্য নিশ্চিত করতে- দোকানের দৃশ্যমান স্থানে পণ্যের মুল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ দিয়েছে সরকার।

তবে শান্তিনগর বাজারঘুরে- দু-একটি ছাড়া কোন দোকানেই খুজেও বের করা গেলনা মূল্য তালিকা।

মূল্য তালিকা টানানোর সরকারি নির্দেশনা মানছেন না দোকানিরা। সরকারের নির্দেশনা সত্বেও, রাজধানীর বাজারগুলোতে অধিকাংশ দোকানেই মূল্য তালিকা টানানো হচ্ছে না।

রোজার প্রথম দিনে তেল, চিনি, ছোলা ও ডালের বাজারে স্বস্তিতে ভোক্তরা। আর উত্তাপ ছড়াচ্ছে সবজির বাজার।

দু-দিনের ব্যবধানে সবজির দর বেড়েছে কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত।

তবে রোজায় যেসব পণ্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সেসব পণ্যের দাম তুলনামুলকভাবে গতবারের চেয়ে কম। চিনি, ছোলা, ডাল, তেল এসব প্রতিটি পণ্যের দাম গতবারের চেয়ে গড়ে ১০ থেকে ১৫ শতাংশ কম।

তবে রোজার আগে হঠাৎ করে বেড়ে যাওয়া, পেয়াজ রসুন ও আদার দাম পাইকারি বাজারে কমলেও, তার কোন প্রভাব পড়েনি খুচরা বাজারে।

বৃষ্টিবাদল আর বেহাল রাস্তাঘাট মিলে, টান পড়েছে সবজির সরবরাহে। তাই শুক্রবারের বাজারে সবজিভেদে দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ