অর্থনীতি

যানজটে বছরে ক্ষতি ৩৭ হাজার কোটি টাকা

যানজট
যানজট

ঢাকা মহানগরীতে যানজটের কারণে প্রতিদিন ৫০ লাখ কর্মঘন্টা নষ্ট হচ্ছে আর এ যানজটের কারণে বছরে আর্থিক ক্ষয়-ক্ষতির পরিমান ৩৭ হাজার কোটি টাকা। রয়েছে স্বাস্থ্য ক্ষতি, পরিবেশ দূষণ, প্রান হানী- পঙ্গুত্ব হওয়ার সংখ্যাও নেহাত কম নয়। এসব তথ্য উঠে এসেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায়।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট ও রোড সেফটি ফাউন্ডেশন যৌথভাবে এই সমীক্ষা প্রতিবেদন তুলে ধরে। এ সমস্যা থেকে উত্তরণে সরকার ও রাজনৈতিক প্রতিশ্রুতি ও তার বাস্তবায়নেরও ওপর জোর দেয়া হয়েছে প্রতিবেদনে।

রাজধানীতে বসবাস করা প্রায় দেড় কোটি মানুষের যাতায়াতের জন্য গণপরিবহন ব্যবস্থায় রয়েছে মাত্র ছয় হাজার বাস। যার অধিকাংশেরই ফিটনেস নেই। লোকসানের কারন দেখিয়ে গত পাঁচ বছরে দেড়শো বাস কোম্পানি ব্যবসা গুটিয়ে নিয়েছে।

এদিকে, মোট গণপরিবহনের ১০ শতাংশেরও কম বিআরটিসির যেসব বাস রয়েছে, তারও অধিকাংশ অকেজো হয়ে পড়ে থাকে ডিপোতে। আর বাস, প্রাইভেট কার, সিএনজি অটোরিক্সা, ট্যাক্সি মিলিয়ে যেসব গাড়ি ঢাকার রাস্তায় চলাচল করে তাও ঘন্টার পর ঘন্টা আটকে থাকে যানজটে।

রাজধানীর পরিবহন ব্যবস্থা নিয়ে সমীক্ষা চালায় বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট-আইআরআই। বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনকে সঙ্গে নিয়ে সকালে বুয়েটের আইটিএন সম্মেলন কক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়। সেখানে গনপরিবহন খাতের বিশৃংখলার নানা চিত্র তুলে ধরা হয়।

এসব সমস্যা সমাধানের উপায় খুঁজতে বিশিষ্টজনদের সঙ্গে দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোসহ মোট ১৬টি দলের প্রতিনিধিকে আমন্ত্রন জানানো হয়েছিল এই সেমিনারে। কিন্তু অধিকাংশ দলের প্রতিনিধিই উপস্থিত হননি। যারা থেকেছেন পরিবহন ব্যবস্থাপনায় তাদের মতামত তুলে ধরেছেন।

নিরাপদ সড়ক চাই শ্লোগান নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বললেন, রাজনৈতিক সদিচ্ছা আর আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া পরিবহন খাতের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়।

আর সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক বললেন, সরকারের উদ্যোগের কথা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ