অর্থনীতি

রমজানে ঊর্ধ্বমুখী কাঁচাবাজার

রমজানে ঊর্ধ্বমুখী কাঁচাবাজার
রমজানে ঊর্ধ্বমুখী কাঁচাবাজার

রমাজানের দ্বিতীয় দিনে খুচরা বাজারে কাঁচা সবজির দাম বাড়লেও কিছুটা কমেছে নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দাম। বেগুন আর শসা কেজি প্রতি দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা করে। তবে দাম কমেছে পেঁয়াজ, রসুন, আদা ও ছোলার।

বৃষ্টির কারণে দাম বাড়তি বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে জিনিসপত্রের দাম এখনো নাগালের বাইরে বলে অভিযোগ ক্রেতাদের।

রোজা আসার সঙ্গে সঙ্গেই বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায়। এবারো তার ব্যতিক্রম হয়নি। কাঁচাবাজারে এবার সব সবজির দামই বেশ চড়া।

ইফতারের অন্যতম একটি খাবার বেগুনি, তাই বাজারে রোজার আগে বেগুন কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৮০ টাকা করে। রোজার আগে শশা ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা করে। দাম বেড়েছে অন্যান্য সবজিরও।

তবে অন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম তুলনামূলক কম। কিছুদিন আগেও পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হয়েছে ৪৮ টাকায় এখন তা বিক্রি হচ্ছে ৪২ টাকায়। দাম কমেছে আদা, রসুন, ছোলা, বেসনসহ বেশ কিছু পণ্যের।

রমজান আসলেই সব জিনিসের দাম বেড়ে যাওয়ায় ক্ষুদ্ধ ক্রেতারা। বলেন, বাজার ঠিকমতো মনিটর করা হলে এমন হওয়ার কথা নয়।

মাছের বাজার কিছুটা চড়া থাকলেও স্থিতিশীল রয়েছে ব্রয়লার মুরগি ও গরুর মাংসের দাম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ