অর্থনীতি

কিছুটা কমছে আগামী বাজেটে আয়কর হার-করপোরেট ট্যাক্স

 কিছুটা কমছে আগামী বাজেটে আয়কর হার-করপোরেট ট্যাক্স
কিছুটা কমছে আগামী বাজেটে আয়কর হার-করপোরেট ট্যাক্স

আসছে নির্বাচনী বাজেট— জনতুষ্টির জন্য আগামী বাজেটে ন্যুনতম আয়কর হার ও করপোরেট ট্যাক্স কিছুটা কমানো হচ্ছে বলে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে।

এর পাশাপাশি গ্রামীণ অবকাঠামো খাতেও দেয়া হচ্ছে অধিকতর গুরুত্ব। ভ্যাট আইন থাকছে আগের মতই।

নির্বাচনকে গুরুত্ব দিতে গিয়ে বাজেট যাতে মূল দর্শন থেকে বিচ্যুত না হয় সেদিকে নজর দিতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

চলতি বাজেটের চেয়ে প্রায় ১৭ শতাংশ বাড়িয়ে আগামী অর্থবছরের জন্য প্রায় ৪ লাখ ৬০ হাজার কোটি টাকার বাজেট আসছে।

দু/একটি বিষয় ছাড়া সার্বিক বাজেটে হচ্ছে চলতি বাজেটেরই প্রতিফলন।

চলতি বাজেটের মত, আগামী বাজেটেও গুরুত্ব পাচ্ছে শিক্ষা, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়ন খাত।

নতুন ভ্যাট আইন বাস্তবায়নের চিন্তা তো আগে থেকেই বাদ।

অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাজেটে আগামী জাতীয় সংসদ নির্বাচনের একটি প্রভাব থাকবে।

এ জন্য ন্যুনতম আয়কর হার ১০ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ করা হতে পারে আর কমানো হচ্ছে করপোরেট কর হারও। করমুক্ত আয়সীমাও বাড়তে পারে।

নির্বাচনকে প্রাধান্য দিতে গিয়ে যাতে উন্নয়ন প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত না হয় সে দিকে নজর দেয়ার পাশাপাশি জনতুষ্টির জন্য অহেতুক কোনো প্রকল্প গ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

ব্যাংকের আমানতের উপর কর বা আবগারি শুল্ক বিষয়ে আর কোনো পরিবর্তন আসছে না বলেও জানা গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ