অর্থনীতি

মূলধন ঘাটতি পূরণে ২০০ কোটি টাকা চাইছে রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক
রূপালী ব্যাংক

মূলধন ঘাটতি মেটাতে আগামী বাজেটে ১ হাজার ২০০ কোটি টাকা চাইছে রাষ্ট্রায়ত্ত্ব রুপালী ব্যাংক। এ পরিমাণ টাকা পেলে— ভবিষ্যতে সরকারের কাছে আর টাকা চাওয়ার দরকার হবে না বলে আশা করছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান।

কিছু কিছু খাতে সংস্কার করায়, ব্যাংকটির প্রতি আস্থা সাধারণ মানুষের আস্থা বাড়ছে বলেও তিনি জানিয়েছেন। এতে কমে এসেছে খেলাপি ঋণও। আর লোকসান কাটিয়ে লাভের ধারায় ফিরছে ঐতিহ্যবাহী রুপালী ব্যাংক।

সাড়ে ৫'শরও বেশি শাখা, প্রায় দেড় কোটি গ্রাহক। অথচ পরিশোধিত মূলধন সাড়ে ৩'শ কোটি টাকারও কম। এটি রাষ্ট্রায়ত্ত্ব রুপালী ব্যাংকের চিত্র।

বর্তমানে একটি ব্যাংক শুরু করতেই যেখানে কমপক্ষে ৪'শ কোটি টাকা লাগে, সেখানে মাত্র সাড়ে ৩'শ কোটি টাকা মূলধন নিয়ে, এত বিপুল সংখ্যক গ্রাহককে যথাযথ সেবা দেওয়াও কঠিন হয়ে পড়েছে।

সেবার মান বাড়াতে ব্যাপক হারে তথ্য প্রযুক্তির ব্যবহার করছে রুপালী ব্যাংক। গ্রামে গঞ্জেও স্থাপন করা হয়েছে এটিএম বুথ। বেড়েছে সেবার পরিসর। সব মিলিয়ে আর্থিক খাতের দুর্দিনেও, কিছুটা হলেও ইতিবাচক ধারায় ফিরছে রুপালী ব্যাংক।

বাজেট থেকে মূলধন সহায়তা পেলে, ঐতিহ্যবাহী ব্যাংকটি আবারো শক্তিশালী ভিতের ওপর দাঁড়াবে বলে আশা বর্তমান পরিচালনা পর্ষদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ