অর্থনীতি

স্বর্ণের দাম কমলো আন্তর্জাতিক বাজারে

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য পড়তির দিকে
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য পড়তির দিকে

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ স্থগিত করার যুক্তরাষ্ট্রের ঘোষণায় সোমবার থেকে স্বর্ণের মূল্য ধারা নিম্নমুখী হতে শুরু করেছে। গত পাঁচ মাসের মধ্যে গত সোমবার স্বর্ণের দাম ছিল সবচেয়ে কম।

সোমবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্টেভেন মুচিন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ স্থগিত করা হয়েছে। এ খবরে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণে চাহিদা কমায় দামও কমে যায়।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে তবে এর বিপরীতে বেড়েছে ডলারের দাম। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধ বন্ধ ঘোষণায় বিশ্ববাজারে এই পরিবর্তন হয়েছে।

বিশ্ববাজারে গতকাল সোমবার স্পট স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে হয় আউন্সপ্রতি এক হাজার ২৮৩ ডলার। যুক্তরাষ্ট্রের স্বর্ণের দাম ০.৭ শতাংশ কমে হয় আউন্সপ্রতি এক হাজার ২৮২ ডলার। এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ শিথিল হওয়ার ঘোষণায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম।

গতকাল ব্রেন্ট তেলের দাম ৩৫ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি হয় ৭৮.৮৬ ডলার। গত সপ্তাহে ব্রেন্টের দাম ৮০ ডলারে ওঠেছিল। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ২৯ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি হয়েছে ৭১.৫৭ ডলার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ