অর্থনীতি

কালো টাকা সাদা করার সুযোগ থাকছে আগামী বাজেটেও

বাজেট
বাজেট

আগামী বাজেটেও বহাল থাকছে কালো টাকা সাদা করার সুযোগ— যদিও এ সুযোগের অনুকূলে খুব একটা সাড়া মিলছেনা। বিগত ৫ বছরে এ প্রক্রিয়ায় সাদা করা হয়েছে মাত্র ৮৫৬ কোটি টাকা।

তাই ব্যবসায়ী নেতা ও অর্থনৈতিক বিশ্লেষকরা আগামী বাজেটে এ সুযোগ না রাখতে সরকারকে পরামর্শ দিয়েছেন। তারা বলছেন, কালো কাটা সাদা করার সুযোগ অব্যাহত থাকলে দুর্নীতিবাজরা আরো উৎসাহিত হবে।

বিভিন্ন গবেষণা সংস্থার হিসেবে দেশে কালো টাকার পরিমাণ মোট জিডিপির ৪২ থেকে ৮২ শতাংশ। এই টাকা বৈধ করতে, বছরের পর বছর বাজেটে সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু তাতে সাড়া দিচ্ছেন না কালো টাকার মালিকরা।

জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের হিসেবে, ২০০৯-২০১৩ সাল পর্যন্ত দেশে কালো টাকা সাদা করা হয়েছে মাত্র ১ হাজার ৮০৫ কোটি টাকা। আর ২০১৩-২০১৬ পর্যন্ত সাদা হয়েছে ৮৫৬ কোটি টাকা।

কালো টাকা সাদা করার এ সুযোগে কাঙ্খিত সাড়া পাওয়া না গেলেও, বাজেটে প্রতি বছরই বহাল রাখা হয় এই সুযোগ। তারওপর, ২০১২ সালে ১০ শতাংশ জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ স্থায়ী করা হয়েছে।

স্বাধীনতার পর থেকে এপর্যন্ত কালো টাকা সাদা করা হয়েছে ১৩ হাজার ৩৭২ কোটি টাকা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ