আগামী ১৪ জুনের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে বলে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার সচিবালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিকদের সঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ঈদের সময় কোন শ্রমিক যেন ছাটাইয়ের শিকার না হয় সে নির্দেশও দিয়েছেন বানিজ্যমন্ত্রী।
তোফায়েল আহমেদ আরো বলেন, রানাপ্লাজা ধ্বসের পর বাংলাদেশের তৈরি পোশাক খাত বিদেশি ব্যবসায়ীদের কাছে কিছুটা ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে। গেল পাঁচ বছরে সে অবস্থা থেকে বেরিয়ে আসতে পেরেছে। আগামী জানুয়ারির পর থেকে আর অ্যাকোর্ড অ্যালায়েন্স এর দরকার হবে না।
এ সময় বিজিএমইএয়ের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ঈদের আগেই তৈরি পোশাক শিল্প কারখানার সকল শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হবে। আর ১৪ জুনের পর কোনো কারখানা খোলা থাকবে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: