অর্থনীতি

দেশের আর্থিক খাত লক্ষ্যভ্রষ্ট রাজনীতির শিকার: দেবপ্রিয়

দেবপ্রিয় ভট্টাচার্য
দেবপ্রিয় ভট্টাচার্য

দেশের আর্থিক খাত এখন লক্ষ্যভ্রষ্ট রাজনীতির শিকার— নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রণালয় এ ব্যাপারে নষ্টদের সঙ্গে যোগ দিয়েছে।

রোববার সকালে রাজধানীতে দেশের অর্থনীতির সবশেষ অবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

তার মতে দেশের আর্থিক খাতের অবস্থা উদ্বেগজনক আর বৈদেশিক খাতের অবস্থা আতঙ্কজনক।

দেশের অর্থনীতির হালনাগাদ অবস্থা জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক সিপিডি।

অনুষ্ঠানে সংস্থাটির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, খেলাপি ঋণ, অনিয়ম ও দুর্নীতিতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের আর্থিক খাত। আর আমদানির আড়ালে চলছে অর্থপাচারের মহোৎসব।

তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় সরকার, রোগের উপসর্গের দিকে মনোযোগ দিচ্ছে। কিন্তু প্রকৃত সমস্যা নিরসনে কোনো উদ্যোগ নেই।

লক্ষ্যভ্রস্ট রাজনীতি, দেশের আর্থিক খাতের সংকট ও অর্থপাচারের প্রধান কারণ বলে এসময় উল্লেখ করেন তিনি।

দেবপ্রিয় অভিযোগ করেন, এসব নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের, নেই বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রণালয়ও এখন নষ্টদের স্বার্থেই কাজ করছে।

ব্যবস্থা না নিলে আগামী দিনে এ সমস্যা আরো প্রকট হবে বলে আশঙ্ তার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ