অর্থনীতি

বাজেটে নতুন করে ভ্যাট-ট্যাক্স বাড়ানো হবে না: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

নির্বাচনের বছরে ভ্যাট-ট্যাক্স না বাড়িয়ে বাজেটে জনগণকে স্বস্তি দেয়ার চেষ্টা করা হচ্ছে—বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার অর্থ মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটে তেমন কোন চমক থাকছে না– করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকছে। তবে কিছুটা পরিবর্তন হতে পারে আয়করের স্তর বিন্যাসে এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট কর কমিয়ে সাড়ে ৩৭ শতাংশ করা হচ্ছে।

এ বাজেটে রোহিঙ্গাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ থাকছে বলেও জানান আবুল মাল আবদুল মুহিত।

আগামী বাজেট নিয়ে তিনি আরো বলেন, চলতি বাজেটের তুলনায় আগামী বাজেট বেশ বড় হচ্ছে। নতুন নিবন্ধিত করদাতারাই বাজেটের আকার বড় করতে সাহস জুগিয়েছে। আর কর না বাড়ানোই হবে, আগামী বাজেটে জনগণের স্বস্তি।

এদিকে, আগামীকাল (মঙ্গলবার) বসছে বাজেট অধিবেশন— এ অধিবেশনে আগামী ৭ জুন চার লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বর্তমান বাজেটের ধারাবাহিকতায়ই আগামী বাজেট হচ্ছে। করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকাতেই স্থির থাকছে। আয়কর হার ও স্তর বিন্যাসও থাকছে একই।

তবে ভ্যাটের ৯টি হারের জায়গায়, ৫টি তে নামিয়ে আনা হচ্ছে। আর শেয়ারবাজারে অতালিকাভূক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট কর হার ৪০ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৩৭ শতাংশ করা হচ্ছে।

২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রায় চূড়ান্ত— এখন চলছে শেষ মুহূর্তের কাটছাট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ