অর্থনীতি

বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে: বাণিজ্যমন্ত্রী

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

নিত্যপ্রয়োজনীয় বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসে টিরিংক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, রোজার সুযোগ নিয়ে কেউ খাদ্যে যেন ভেজাল মেশাতে না পারে সেজন্য দেশজুড়ে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছালে জিএসপি প্লাস পেতে চেষ্টা চালাবে সরকার।

তিনি আরো বলেন, রপ্তানির সবচেয়ে বেশি আয় আসে তৈরি পোশাক খাত থেকে। বর্তমানে দেশের তৈরি পোশাক শিল্প থেকে মোট আয়ের ১১ শতাংশ আসে আর সেবা খাত থেকে আসে ৪১ শতাংশ।

২০২১ সালের মধ্যে রপ্তানি আয়ের যে ৬ হাজার কোটি ডলারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে— উল্লেখ করে মন্ত্রী বলেন, সে পথেই এগুচ্ছে দেশের ব্যবসা -বাণিজ্য।

এবার রমজানে নিত্য প্রয়োজনীয় বাজার স্থিতিশীল উল্লেখ করে তিনি বলেন, খাদ্যে ভেজাল দূর করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে।

হাওরে বন্যার সময়ে চাল আমদানিতে যে ২৮ শতাংশ শুল্ক কমানো হয়েছিল তা আবারো পুনর্বহাল করা হয়েছে জানিয়ে, এতে বাজারে কোনো বিরূপ প্রভাব পড়বেনা বলে মন্ত্রী জানিয়েছেন।

এদিকে, দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় অংশ আসে ইউরোপীয় ইউনিয়ন থেকে। মোট রপ্তানির ৫৪ শতাংশই হয় ইউরোপীয় ইউনিয়নের ২৮ দেশ থেকে আর শুল্কমুক্ত বাজার সুবিধাও এখানে সবচেয়ে বেশি।

তবে উন্নয়নশীল দেশের তালিকায় গেলে ২০২৭ সালের পর শুক্লমুক্ত বাজার সুবিধা বা জিএসপি আর পাবেনা বাংলাদেশ।

এ বিষয়কে মাথায় রেখে এখনই প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী বলেন, ওই সময়ের পর থেকে জিএসপি প্লাস পেতে চেষ্টা করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ