অর্থনীতি

২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণা বৃহস্পতিবার

বাজেট ঘোষণা বৃহস্পতিবার
বাজেট ঘোষণা বৃহস্পতিবার

২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণা বৃহস্পতিবার— অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতীয় সংসদে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন।

বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। সেক্ষেত্রে ঘাটতি থাকছে ১ লাখ ২৫ হাজার কোটি টাকারও বেশি। বাজেটে জিডিপি'র প্রবৃদ্ধি ও মুল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে যথাক্রমে ৭ দশমিক ৮ ও ৫ দশমিক ৬ শতাংশ।

সার্বিক লক্ষ্যার্জনে এ বাজেটে করের চাপ সহনীয়ই রাখতে চান অর্থমন্ত্রী।

'সমৃদ্ধ আগমীর পথযাত্রায় বাংলাদেশ'এ শিরোনামেই ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আগামী অর্থবছরের জন্য, ৫ লাখ কোটি টাকার বাজেট দেয়ার ইচ্ছা ছিল অর্থমন্ত্রীর।

তবে নির্বাচনের বছরে করের চাপ বাড়িয়ে ভোটারদের রুষ্ট করতে চান না তিনি। শেষ পর্যন্ত তাই ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী।

বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা। সে হিসেবে ঘাটতি থাকছে ১ লাখ ২৫ হাজার ২৯৩ কোটি টাকা।

রাজস্ব আদায়ে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে লক্ষ্য দেয়া হয়েছে ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর ব্যবস্থা থেকে লক্ষ্য ৯ হাজার ৭২৭ কোটি টাকা।

এছাড়াও টোল, সরকারি হাসপাতালের ফি'সহ অন্যান্য উৎস থেকে রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ৩৫২ কোটি টাকা।

১ লাখ ২৫ হাজার কোটি টাকার বাজেট ঘাটতি মেটাতে, বৈদেশিক উৎস থেকে নিট ঋণের লক্ষ্য নির্ধারন করা হয়েছে, ৫০ হাজার ১৬ কোটি টাকা। অভ্যন্তরীন উৎস থেকে ব্যাংক ঋণের প্রাক্কলন ৪২ হাজার ২৯ কোটি, সঞ্চয়পত্র বিক্রি থেকে ২৬ হাজার ১৯৭ কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে আসবে বাকি ৭ হাজার কোটি টাকা।

ব্যয়ের ক্ষেত্রে বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপিতে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৬৬৯ কোটি টাকা। সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতাসহ সরকারের পরিচালন বাবদ ব্যয় ধরা ধরা হয়েছে ২ লাখ ৫১ হাজার ৬৬৮ কোটি টাকা।

এর বাইরে রাষ্ট্রীয় ব্যাংক, সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ও সায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং সরকারি কর্মকর্তা-কর্মচারিদের দেয়া ঋণ পরিশোধে ব্যয় হবে ৩০ হাজার ৭৪৭ কোটি টাকা।

সার্বিকভাবে আগামী অর্থবছরে দেশের অর্থনীতির আকার ৭ দশমিক ৮ শতাংশ এবং জীবনযাত্রার ব্যয় বাড়ার হার ৫ দশমিক ৬ শতাংশে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ