২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেট মন্ত্রিপরিষদ বৈঠকে অনুমোদন পেয়েছে।
বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে বিশেষ বৈঠক প্রস্তাবিত এ বাজেট অনুমোদন দেয়া হয়।
নতুন বাজেটের আকার ধরা হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করছেন।
অর্থমন্ত্রী হিসেবে এ নিয়ে টানা ১০ম বারের মতো বাজেট উপস্থাপন করছেন তিনি।
এটি বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের ৫ম এবং অর্থমন্ত্রীর ব্যক্তিগত ১২তম বাজেট।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: