অর্থনীতি

১২তম বাজেট, প্রয়াত অর্থমন্ত্রী সাইফুরের রেকর্ড স্পর্শ করল মুহিত

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

নিজের ব্যক্তিগত ১২তম বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এর মাধ্যমে প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের রেকর্ড স্পর্শ করেছেন তিনি— এ নিয়ে বেশ আত্মতুষ্টিতে আবুল মাল আবদুল মুহিত।

বাজেট দেয়া এবং তার বাস্তবায়নের ক্ষেত্রে নিজেকে সফল বলেই মনে করেন এ অর্থমন্ত্রী। এ বছরই হতে পারে তার শেষ বাজেট। তবে দল চাইলে আবারও নির্বাচন করে সপদে ফিরতে আপত্তি নেই মুহিতের।

বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত ৪৮টি বাজেটের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতই উপস্থাপন করেন ১২টি। এর আগে ১২টি বাজেট দেয়ার কীর্তি গড়েছেন প্রয়াত অর্থমন্ত্রী ও বিএনপির এম সাইফুর রহমান।

অর্থমন্ত্রী মুহিত তার ১২টি বাজেটের মধ্যে ২টি বাজেট দিয়েছিলেন এরশাদ সরকারে সময়। আর ২০০৯ থেকে চলতি মেয়াদ পর্যন্ত টানা ১০টি। যেসব বাজেট দিয়েছেন তাতে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জনকল্যাণমূলক হয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী।

এবারই হয়তো তার শেষ বাজেট। এরইমধ্যে অবসরে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। তবে দল প্রয়োজন মনে করলে দায়িত্ব নিতে পারেন আগামীতেও।

গত ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথম বছরে ১লাখ ১৩ হাজার ১৭০কোটি টাকার বাজেট দিয়েছিল বর্তমান অর্থমন্ত্রী। ১০ বছরে সেই বাজেট কয়েকগুণ বেড়ে বর্তমানে ৫ লাখের কাছাকাছি হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ