অর্থনীতি

ব্যাংকিং-আর্থিক প্রতিষ্ঠান খাতে কর হার আড়াই শতাংশ কমানোর প্রস্তাব

 নির্বাচনের বছরে ভোটার আকৃষ্ট করার বাজেট
নির্বাচনের বছরে ভোটার আকৃষ্ট করার বাজেট

ব্যাংকিং খাতে কর হার কিছুটা বেশি হওয়ায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর হার আড়াই শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।

এ খাতে রাজস্ব কমলেও বিনিয়োগকারীদের প্রতি ইতিবাচক বার্তা যাবে এমনটাই মনে করা হচ্ছে। এ ছাড়া কোম্পানি কর হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে।

সর্বোচ্চ করহার হবে ৪০ শতাংশ এবং দ্বিতীয় হারটি হবে সাড়ে ৩৭ শতাংশ। একমাত্র তামাকজাত পণ্য ও বেসরকারি মোবাইল ফোন অপারেটরেরা এর চেয়ে উচ্চ হারে কর দিতে হবে।

পাবলিকলি ট্রেডেড কোম্পানি ও নন-পাবলিকলি ট্রেডেড কোম্পানির ক্ষেত্রে বিদ্যমান কর হার ২৫ শতাংশ ও ৩৫ শতাংশই বহাল রয়েছে।

চলতি অর্থবছরে পাবলিকলি ট্রেডেড ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান ও সরকার কর্তৃক ২০১৩ সালে অনুমোদিত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানে বিদ্যমান কর হার ৪০ শতাংশ, যা সাড়ে ৩৭ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে প্রস্তাবিত করহার আগের মতো সাড়ে ৩৭ শতাংশই বহাল রাখা হয়েছে।

নন পাবলিকলি ট্রেডেড ব্যাংক বিমা ও আর্থিক প্রতিস্থানের ক্ষেত্রে করহার সাড়ে ৪২ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ