অর্থনীতি

বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে গভীর সংশয় সিপিডি

সিপিডি
সিপিডি

ভোটের হিসাব নিকেশে রাজনীতিবিদরা গরীব ও উচ্চবিত্তদের যেভাবে মূল্যায়ন করে— উচ্চ কণ্ঠ না থাকার কারণে বিকাশমান মধ্যবিত্তকে সেভাবে গুরুত্ব দেন- এর প্রতিফলনই হয়েছে এবারের বাজেটে।

শুক্রবার রাজধানীর গুলশান২ লেকশোর হোটেলে সিপিডি আয়োজিত (২০১৮-১৯) অর্থবছরের প্রস্তাবিত বাজেট-পরবর্তী প্রতিক্রিয়ায় সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ মন্তব্য করেন।

বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে সংশয় প্রকাশ করে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যেভাবে বাড়ছে বৈষম্য সেদিকে নজর নেই সরকারের- এ বাজেটের প্রভাব পড়বে নিম্নবিত্ত আর মধ্যবিত্তের উপর।

প্রস্তাবিত বাজেটকে নতুন বাংলাদেশের পুরনো বাজেট বলে অভিহিত করে তিনি বলেন, প্রস্তাবিত বাজেটকে নবীন বাংলাদেশের প্রবীণ বাজেট।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এ বাজেট মধ্যবিত্তের উপর চাপ কমাতে পারবে না। শিক্ষাতে মাত্র ২ শতাংশ বরাদ্দ দিয়ে মধ্যম আয়ের বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব। সমষ্টি অর্থনীতিতে এ বাজেট কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

তিনি আরো বলেন, চলমান রেমিটেন্স ও রপ্তানির নিম্ন প্রবাহ থেকে উত্তরন এবং কর্মসংস্থান ও বিনিয়োগে কাঙ্খিত উন্নতির কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা নেই এবারের বাজেটে। ফলে বাস্তবায়ন হবে চ্যালেঞ্জিং।

এ সময সিপিডির আরেক ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, জিডিপি প্রবৃদ্ধির সাথে কর্মসংস্থান যেভাবে বাড়ার কথা সেভাবে বাড়ছে না। কমছে শিক্ষার মান। আর এক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই এবারের বাজেটে।

তিনি আরো বলেন, আমদানি রপ্তানি বাণিজ্যের ভারসাম্য ঘাটতি ও দুর্বল ব্যাংকিং খাতে সংস্কারের কোনো উদ্যোগ বাজেটে অনুপস্থিত— যা দীর্ঘমেয়াদে ঝুঁকিতে ফেলবে অর্থনীতিকে।

বৈষম্য কমাতে সরকারকে আরো জনবান্ধব বাজেট প্রণয়নের কথা বলা হয় সংস্থাটির পক্ষ থেকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ