অর্থনীতি

প্রস্তাবিত বাজেট সময়োপোযোগী: বিজিএমইএ

প্রস্তাবিত বাজেট সময়োপোযোগী: বিজিএমইএ
প্রস্তাবিত বাজেট সময়োপোযোগী: বিজিএমইএ

করপোরটে কর বাড়ানোর পরও প্রস্তাবিত বাজেটকে সময়োপোযোগী জানিয়েছে -বিজিএমইএ।

শনিবার বিজিএমইএ ভবনে আয়োজিত প্রস্তাবিত বাজেট পরবর্তিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান এ কথা বলেন।

বর্ধিত করপোরেট ট্যাক্স কমানোসহ চূড়ান্ত বাজেটে বিজিএমইএয়ের দাবি দাওয়া প্রতিফলিত হবে বলে আশা তাদের।

তবে উন্নয়শীল দেশ হওয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেটে কোনো নির্দেশনা দেয়া হয়নি বলে অভিযোগ পোশাক শিল্প কারখানা মালিকদের।

প্রস্তাবিত বাজেটে কর কাঠামোর সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে ব্যাংক ও তৈরি পোশাক খাতে।

এরমধ্যে কর কমিয়ে ব্যাংক খাতকে সুবিধা দেয়া হয়েছে আর করপোরেট কর ১২ শতাংশ থেকে ১৫ শতাংশ বাড়ানো হয়েছে পোশাক শিল্পে।

এর বাইরে উৎসে কর, ভ্যাট এবং স্টাম্প ডিউটি থেকে সম্পূর্ণ অব্যাহতি চেয়েছিল বিজিএমইএ কিন্তু প্রস্তাবিত বাজেটে তার প্রতিফলন নেই।

বিজিএমইএ আশা করছে, প্রতিবারের মত এবারও সরকারের উচ্চ পর্যায় থেকে বাজেট চূড়ান্ত হওয়ার আগেই তারা এসব দাবি-দাওয়া আদায় করতে পারবে। তাই প্রস্তাবিত বাজেট নিয়ে তাদের কোনো দুঃশ্চিন্তা নেই বলে জানান বিজিএমইএ সভাপতি।

সার্বিক বিচারে বাজেটকে কর্মসংস্থান বান্ধব ভাল বাজেট হিসেবেই দেখছে বিজিএমইএ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ