গ্যাস সঞ্চালন চার্জ বৃদ্ধির সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের প্রতি ঘনমিটারে বর্তমান সঞ্চলন চার্জ রয়েছে ২৬৫৪ টাকা।
বিআরসি কারিগরি মূল্যায়ন কমিটি দশমিক ৩৬৮১ টাকা নির্ধারণের সুপারিশ করেছে।
সোমবার সকাল ১০ টায় টিসিবি অডিটোরিয়ামের দাম বৃদ্ধির প্রস্তাবের উপর গণশুনানিতে এ মত দেয় কারিগরি কমিটি।
গত ১৯ মার্চ জিটিসিএল দশমিক ৫৫৫৯ টাকা সঞ্চালন ব্যয় নির্ধারণের প্রস্তাব কমিশনে দাখিল করে।
সার উৎপাদনে সর্বোচ্চ ৩৭২ শতাংশ ও বিদ্যুতে ২০৬ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছে আমদানি করা উচ্চমূল্যের এলএনজির কারণে বেড়ে যাচ্ছে গ্যাসের দাম। তার প্রভাবেই কোম্পানিগুলো আকাশচুম্বী দরপ্রস্তাব করছে বলে জানা গেছে।
মঙ্গলবার অনুষ্ঠিত হবে তিতাস গ্যাস ট্রান্সমিশন আ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রাহক পর্যায়ে দাম বাড়ানোর বিষয়ে গণশুনানি।
বৃহত এ বিতরণ কোম্পানিটি সার উৎপাদনে সর্বোচ্চ ৩৭২ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছে।
আবাসিকে গ্যাসের দাম বাড়ানোর কোনো প্রস্তাব দেয়নি তিতাস গ্যাস।
তিতাস গ্যাসের মতো একই হারে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে অন্য চারটি বিতরণ কোম্পানিও।