দেশের ব্যাংক ও আর্থিক খাতে অনিয়ম-বিশৃংখলা নিয়ে সংসদে বিরোধীদলের সংসদ সদস্যদের সমালোচনার মুখে পড়লেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় নেতারা বলেন, ব্যবসায়ীরা বিদেশে অর্থ পাচার করছে। করের ছাড় দিয়ে আবার ভূর্তুকির ব্যবস্থা করা হচ্ছে। এতে অর্থনীতি রক্ষা হবে না।
মঙ্গলবার বাজেটের ওপর সাধারণ আলোচনায় জাসদের সংসদ সদস্য নাজমুল হক প্রধান সমালোচনা করে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতের করপোরেট কর আড়াই শতাংশের জায়গায় এক শতাংশ কমানোর দাবি জানান।
জাতীয় পার্টির সংসদ সদস্য মোহাম্মদ নোমান বলেন, হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে, বাইরে পাচার করা হচ্ছে। অথচ এসব বলার সুযোগ নেই। রাস্ট্রীয় ব্যাংকগুলো কাদের টাকা দিচ্ছে, কোথায় দিচ্ছে, সেসব দেখা হচ্ছেনা। ওইসব ব্যাংকে জবাবদিহিতা নেই বলেই উল্লেখ করেন তিনি।
একই দলের আরেক সংসদ সদস্য শামীম হায়দার চৌধুরী বাজেটকে ব্যংক খাতের রক্তক্ষরনের বাজেট বলে উল্লেখ করেছেন।