অর্থনীতি

আরো কমেছে স্বর্ণের দাম

আরো কমেছে স্বর্ণের দাম
আরো কমেছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার কারণে দেশের বাজারে স্বর্ণের দাম কমছে। প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে। তবে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৪৯ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২১ ও ১৮ ক্যারেটের দাম এক হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে।

এর মধ্যে ২১ ক্যারেট ৪৭ হাজার ৫৩০ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ৪২ হাজার ৪৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ২৭ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫০ টাকা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ