অর্থনীতি

গ্যাসের দাম দিয়ে বাতাস কিনছেন গ্রাহকরা

গ্যাস
গ্যাস

গ্যাসের দাম দিয়ে বাতাস কিনছেন গ্রাহকরা— বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রেনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি'র এক প্রতিবেদন বলছে, গ্রাহকদের প্রদত্ব গ্যাসের ৩৯ শতাংশই বাতাস। এর প্রমাণ পাওয়া যায়, তিতাস গাসের হিসেবেও।

প্রতিদিন প্রায় ২০০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে তারা সরবরাহ করছে ১৪০ কোটি ঘনফুট। অথচ গ্রাহকদের কাছ থেকে পুরো গ্যাসের দাম নেয়া হচ্ছে।

এটাকে রীতিমত সরকারের প্রতারণা বলে অভিযোগ করেছেন ভোক্তা সমিতির জ্বালানি উপদেষ্টা ড. শামসুল আলম। আর প্রতিমন্ত্রী এর দায় চাপিয়েছেন বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর অদক্ষতা ও দুর্নীতির উপর।

বেশিরভাগ সময়ই গ্যাস থাকছে না। যতক্ষন পাওয়া যাচ্ছে তাতেই চুলা জ্বলছে ঢিমেতালে। অথচ প্রতি মাসেই পরিশোধ করতে হচ্ছে পুরো গ্যাস বিল।

দেশের মোট গ্যাসের চাহিদার ৬০ শতাংশ সরবরাহ করে তিতাস গ্যাস। তাদের হিসেবে দেশে বর্তমানে প্রতিদিন গ্যাসের চাহিদা ১৯৫ কোটি থেকে ২০০ কোটি ঘনফুট। কিন্তু পেট্রো বাংলার কাছ থেকে তারা পাচ্ছে গড়ে ১৪০ কোটি ঘনফুট গ্যাস।

বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রেনিউয়েবল এনার্জি ডেভেলোপমেন্ট অথরিটি'র গাজীপুরের কোনাবাড়ির একটি তৈরি পোষাক কারখানায় গ্যাসের চাপের উপর সমীক্ষা চালিয়েছে। তাতে দেখা যায়, প্রতিঘনমিটার গ্যাসে বাতাসের পরিমান ৩৯ শতাংশ। যা থাকার কথা ছিল ১৮ থেকে ২০ শতাংশ।

গ্যাস দেয়া হচ্ছে ৬০ টাকার, অথচ দাম নেওয়া হচ্ছে ১০০ টাকার। ভোক্তাদের প্রতি বিতরনকারী প্রতিষ্ঠানগুলোর এমন বিরুপ আচরন কেন?

বিতরনকারী প্রতিষ্ঠানগুলোর অসাধু ব্যবস্থাপনা, পরিস্থিতি উন্নয়নে বাধার সৃষ্টি করছে বলেও অভিযোগ মন্ত্রীর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ