অর্থনীতি

আর্থিক খাতের সংকট সমাধান মাত্র ২ মাসের ব্যাপার: পরিকল্পনা মন্ত্রী

আ হ ম মুস্তফা কামাল
আ হ ম মুস্তফা কামাল

আর্থিক খাতের সংকট সমাধান মাত্র ২ মাসের ব্যাপার— এ এ মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার দুপুরে রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির বাজেট আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

প্রস্তাবিত বাজেটে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় কোনো উদ্যোগ না থাকার সমালোচনার জবাবে এ জবাব দেন তিনি।

সিপিডি বাজেট বিশ্লেষণে উঠে এসেছে, প্রস্তাবিত বাজেট কাঠামো বর্তমান অর্থনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

অনেক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেটে উদ্যোগের ঘাটতি আছে বলেও উল্লেখ করেছে এ থিংক ট্যাঙ্ক।

সম্পদের উপর সার চার্জের আওতা বাড়ানো, ভ্যাট আদায়ে অনলাইন পদ্ধতি বাধ্যতামুলক করা, ওষুধ শিল্পের কাঁচামাল আমদানির উপর কর অব্যাহতি এবং ব্যবসায়ের উপর অগ্রিম ভাট বাড়ানোসহ সামস্টিক অর্থনীতি নিয়ে প্রস্তাবিত বাজেটের ১৪টি পয়েন্ট একমত পোষণ করেছে সিপিডি।

আর করমুক্ত আয়সীমা না বাড়ানো শুধু ব্যাংকের করপোরেট ট্যাক্স কমানো এবং উবার -পাঠাও সেবার উপর ভ্যাট বসানোসহ প্রস্তাবিত বাজেটের ১২টি পয়েন্ট পুনর্বিবিচনার সুপারিশ করেছে তারা।

তবে বাজেটের উপর এ আলোচনায় সবচেয়ে বেশি সমালোচনা হয় আর্থিক খাতের উদ্যোগ নিয়ে সুনির্দিষ্ট কোনো উদ্যোগ না থাকায়।

অনুষ্ঠানে বক্তরা অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংককে নিষ্ক্রিয় করে দুর্নীতিবাজদের লুটপাটের সুযোগ করে দেয়া হয়েছে।

তাই অবিলম্বে অর্থমন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগকে বিলুপ্ত করে বাংলাদেশ ব্যাংকের হাতে আর্থিক খাতের ক্ষমতা ন্যস্ত করার পরামর্শ দেন তারা।

সমালোচনা যতই হোক আর্থিক খাতের এ সংকটকে বড় কোনো সমস্যা মনে করছে না সরকার— অতি দ্রুতই এর সমাধান হবে বলে আশ্বাস তাদের।

সার্বিকভাবে প্রস্তাবিত বাজেট ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ-কর্মসংস্থান এবং জিডিপির প্রবৃদ্ধিতে সহায়ক ভুমিকা পালন করবে বলেও দাবি সরকারের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ