অর্থনীতি

বুধবার অর্থ বিল পাস হচ্ছে-বৃহস্পতিবার বাজেট

আবুল মাল আবদুল মুহিতের সংবাদ সম্মেলন
আবুল মাল আবদুল মুহিতের সংবাদ সম্মেলন

আগামীকাল বুধবার পাস হচ্ছে অর্থবিল আর বৃহস্পতিবার বাজেট পাস হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তিনি এসব তথ্য জানান

তবে বাজেটে বড় ধরনের কোনো পরিবর্তন আনা হচ্ছে না— তরুণদের জন্য আর্কষণ থাকবে আইসিটি খাতে বলে জানান মন্ত্রী।

এবার নির্ধারিত সময়ের দুদিন আগেই ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট পাস করতে যাচ্ছে সরকার—এ কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তারিখ পরিবর্তনের বিশেষ কোনো কারণ নেই।

পরিবর্তিত সময় অনুযায়ী ২৭ জুন বুধবার জাতীয় সংসদে পাস হবে অর্থবিল আর বৃহস্পতিবার পাস হচ্ছে আসছে অর্থ বছরের বাজেট।

অর্থমন্ত্রী জানান ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটে সবচেয়ে আলোচিত করপোরেট ট্যাক্স কিংবা করমুক্ত আয়সীমার মতো বিষয়গুলোতে পরিবর্তন আসছে না তবে মোবাইল ও ইন্টারনেট সেবার বিষয়ে তরুণদের জন্য আকর্ষণীয় বিষয় থাকবে।

বুধবারের বাজেট অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা— এরপর কথা বলবেন অর্থমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ